সৌদি আরব থেকে এলো এক লাখ টন তেল, বিকেলে চালু হচ্ছে ইস্টার্ণ রিফাইনারি

ছবি: সংগৃহীত।

 

দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারি পিএলসি ফের পরিশোধন কার্যক্রম চালু করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে এ কার্যক্রম শুরু হবে।

ইস্টার্ণ রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান বলেন, অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি চালান দেশে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে বিকেল ৫টার পর পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে। প্রথমদিকে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুরুতে কারিগরি সমন্বয়ের প্রয়োজন হওয়ায় উৎপাদন কম রাখা হচ্ছে। যা পরবর্তী সময়ে ধীরে ধীরে বাড়ানো হবে।

মামুনুর রশীদ খান আরও জানান, শোধনাগারের জন্য সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। এতে ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।

ইস্টার্ণ রিফাইনারী পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, ‘দেশে অপরিশোধিত তেলের একটি চালান এসেছে। পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু হবে।’

ইস্টার্ণ রিফাইনারি সূত্র জানায়, বর্তমান যে পরিমাণ মজুত তেল রয়েছে, তা দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। পরবর্তী অপরিশোধিত তেলের চালান চলতি মাসের ২০ তারিখের পর আসার সম্ভাবনা রয়েছে। সৌদি আরব থেকে চলতি মাসের ১০ থোক ১২ তারিখের মধ্যে নতুন চালান লোডিং হলে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। পরবর্তী চালানেও প্রায় ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে। তা জাহাজের সক্ষমতার ওপর নির্ভর করবে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিভল আরও ৫ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যুর মিছিল

জুলাইয়ের প্রামাণ্যচিত্র নিয়ে হট্টগোল, রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন কূটনীতিকরা

ছাত্রদলকে সামাল না দিলে সরকারের পরিণতি আ. লীগের চেয়েও ভয়াবহ হবে: ছাত্রশিবির

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে স্বেচ্ছাসেবক দলের মটর সাইকেল শোভাযাত্রা

২৪শে জুলাইয়ে শহীদ আব্দুল্লাহ সিদ্দিকীর করব জিয়ারত করেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার

ভুয়া অন্তরঙ্গ ছবি ইস্যু, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর

বাংলাদেশের মাটিতে যেকোনো শক্তির বিনিময়ে ফ্যাসিস্টকে জন্ম নিতে দেব না: মাভাবিপ্রবি উপাচার্য

১০

জুলাই জাদুঘর শুধু অতীতের স্মৃতি নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র: ড. ইউনূস

১১

জুলাই জাদুঘর গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরবে: প্রধানমন্ত্রী

১২