ভোলায় ব‌্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

ভোলার মনপুরায় ব‌্যবসায়ী আলাউদ্দিন হত্যায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চরফ্যাশন অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত। হত‌্যা মামলায় মো. আবুল কালাম না‌মে এক আসামীর এ যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

গত বুধবার (২৭ আগস্ট) দুপু‌রে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক শওকত হো‌সেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূ‌ত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর উপ‌জেলার হা‌জিরহাট ইউনিয়‌নের চর ফৈজউদ্দীন গ্রামের বাসিন্দা ও স্থানীয় ফ‌কিরহাট বাজা‌রের ব‌্যবসায়ী মো. আলাউদ্দীনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই জাফর হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে দুটি চার্জশিট দেওয়া হয়। 

এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আসামি আবু কালাম হত্যায় দায় স্বীকার ক‌রেন।

প‌রে আদালত আসামি মো. আবু কালামকে (৩৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আলী হিরণ জানান, রা‌য়ের আলাউদ্দি‌নের প‌রিবার ন‌্যায় বিচার পে‌য়ে‌ছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২