ইরান-ইসরায়েল সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ছবি সংগৃহিত।

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম বৃদ্ধি পেয়েছে। 

রবিবার (১৫ জুন) অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ করে বেড়েছে। মার্কিন অপরিশোধিত তেল (ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট—ডব্লিউটিআই) প্রতি ব্যারেল ৭৩ ডলার ৮৫ সেন্টে পৌঁছেছে, আর ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ৭৫ ডলারে পৌঁছায়। 

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা আরও বাড়লে বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তেলের সরবরাহ ঘাটতির আশঙ্কা তৈরি হবে, যা বিশ্ববাজারে বড় ধাক্কা দিতে পারে।

সোমবার সকালে ইসরায়েলের উপকূলীয় শহর হাইফায় ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলায় অগ্নিকাণ্ড ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, হাইফার অপরিশোধিত তেল শোধনাগারের আশপাশের এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। অন্যদিকে, ইসরায়েলে নিহত হয়েছেন ১৪ জন এবং আহত ৩৮০ জন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২