শীতে স্থবির উত্তরের জনপদ; দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

শীতে স্থবির উত্তরের জনপদ। ছবি সংগৃহিত

উত্তরের জনপদ দিনাজপুরে প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ, সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা।সর্বশেষ আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। দিনাজপুরের এই তাপমাত্রা অবশ্য শনিবার সকালে সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন।  এ দিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, ১০ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল এখানকার রাস্তাঘাট। হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন। কাজের তাগিদে ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক। তীব্র শীতে নিম্ন  আয়ের মানুষ অনেকটাই বিপাকে পড়েছেন। শীত উপেক্ষা করে অনেকে বেরিয়েছেন তাদের কর্মক্ষেত্রে। শীতে বেশী কষ্ট ভোগ করছেন শিশু ও বৃদ্ধ। তীব্র শীতে মানুষ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। 

দিনাজপুর আবহাওয়া অফিস কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২