কেউ নিখোঁজ নেই, মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই: মাইলস্টোনের অধ্যক্ষ

ছবি সংগৃহীত।

রাজধানী উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ১২ দিন পর আবারও শুরু হয়েছে কলেজটির কার্যক্রম। 

তবে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলেও আজ কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। দিনের শুরুতে নিহতদের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষাপ্রতিষ্ঠান। 

রোববার (৩ আগস্ট) কলেজটির অধ্যক্ষ সাংবাদিকদের জানান, সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই, কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। 

তিনি বলেন, যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক ও ভয় কাটানোর জন্য কাউন্সেলিং করা হচ্ছে। অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেয়া হয়েছে। সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাচ্ছেন। আগামী মঙ্গলবার থেকে যথা নিয়মে ক্লাস শুরু হবে। 

গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় মোট ৩৩ জন নিহত হয়েছে। যার মধ্যে- ২৭ শিক্ষার্থী, ২ জন শিক্ষক, ৩ অভিভাবক ও ১ আয়া। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

১১

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

১২