টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

ছবি : সংগৃহীত।

প্রচণ্ড শীতে কাবু কিশোরগঞ্জ। টানা তিন দিন ধরে জেলার নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে নিকলীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রবিবার ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

এদিকে তীব্র শীতের কারণে বিপাকে পড়েছেন দিনমজুররা। হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডার কারণে তারা কাজের জন্য বাইরে বের হতে পারছেন না।

কেউ কেউ রাস্তার পাশে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এ ছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশি। 

অন্যদিকে হাওরাঞ্চলে বোরো ধান আবাদের মৌসুম চলায় কৃষকরাও বাড়তি দুর্ভোগে পড়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২