হোয়াটসঅ্যাপে এলো নতুন নোট ফিচার, জেনে নিন ব্যবহারের উপায়

ছবি : সংগৃহীত।

হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন একটি ফিচার। এতে সহজেই নিজের মুড, চিন্তা-ভাবনা বা গুরুত্বপূর্ণ বার্তা অন্যদের জানানো যাবে। বিষয়টি ঠিক ইনস্টাগ্রাম নোটের মতো। আলাদা করে মেসেজ না পাঠিয়েও এখন সবাইকে জানানো যাবে নিজের অবস্থা।

ব্যবহারকারীদের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ নিয়মিত নতুন ফিচার যোগ করে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘About’ সেকশনের বড় পরিবর্তন। আগে যেখানে শুধু ছোট একটি স্ট্যাটাস লিখে রাখা যেত, এবার সেটি সাজানো হয়েছে আরো আকর্ষণীয়ভাবে।

ইনস্টাগ্রাম ও ফেসবুকের নোট ফিচারের মতোই এখন হোয়াটসঅ্যাপেও মুড, চিন্তা, গানের লাইন বা ছোট বার্তা শেয়ার করা যাবে।

নতুন ‘About’ নোট প্রোফাইল ছবির ওপরের ছোট বাবলের মধ্যেই দেখা যাবে। কেউ চ্যাট খুললেই সেটি তার চোখে পড়বে। চাইলে নোটে রিপ্লাইও দিতে পারবে ব্যবহারকারীরা।

নতুন About নোট ব্যবহার করতে হোয়াটসঅ্যাপ খুলে প্রোফাইল ছবিতে ক্লিক করতে হবে।

এতে এবাউট সেকশনটি খুলবে। পরে গুরুত্বপূর্ণ বার্তা বা যেকোনো বিষয়ে বার্তা লিখে ফেলতে হবে। এরপর কারা এটি দেখতে পাবে এবং কতক্ষণ তা দৃশ্যমান থাকবে তা নির্বাচন করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২