সিরাজগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

সিরাজগঞ্জে নানা আয়োজনে পালিত হলো পহেলা বৈশাখ। নতুন বছরকে (নববর্ষ ১৪৩২) স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো।  ‘এসো হে বৈশাখ,এসো এসো’ গানের মধ্য দিয়ে বার্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা করা হয়।

সকাল থেকেই রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় বের হয় ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। 

শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম,পুলিশ সুপার ফারুক হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগেও আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও উদযাপন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান। পহেলা বৈশাখ উপলক্ষে  রায়গঞ্জের চান্দাইকোনার ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠান উদযাপন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

সোমবার (১৪ এপ্রিল) চান্দাইকোনা ধনকুন্ডি শেরপুর বগুড়ায় শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা করেন তারা। শোভাযাত্রাটি উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে ঢাকা -বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উচ্চ বিদ্যালয়  ক্যাম্পাসে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে বিদ্যালয় চত্ত্বরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান শিক্ষক আইনুল ইসলাম,সহকারী শিক্ষক খান মোহাম্মদ জাহাঙ্গীর মজিব,আব্দুস সালাম সরকার,রঞ্জু আহমেদ,আমিনা খাতুনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২