পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা

আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেওয়া হয়েছিল নাহিদ রানাকে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশে খেলার জন্যও তাকে অনাপত্তি পত্র (এনওসি) দেয়নি বিসিবি। তবে শেষ পর্যন্ত পিএসএল ফাইনাল খেলার বিশেষ অনুমতি পেয়েছেন এই টাইগার পেসার। পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি নিশ্চিত করেছেন, বাংলাদেশের ফাস্ট বোলারকে ফাইনালে পাচ্ছেন তারা। 

বুধবার দুপুরে সামাজিক মাধ্যমে তিনি  লিখেন, ‘পিএসএল ফাইনাল ম্যাচে পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।’

বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, ‘একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়ের ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি মেডিকেল বিভাগ ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই ম্যাচে তার অংশগ্রহণ তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা জাতীয় দলের হয়ে তাকে পাওয়ার ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।’

গত আসরে কেবল স্কোয়াডে থাকলেও এবারই পিএসএলে অভিষেক হয় নাহিদের। সুযোগ পেয়েই তিনি গতির ঝড়ে কুপোকাত করেছেন প্রতিপক্ষকে। পেশোয়ারের জার্সি গায়ে এবার ৫ ম্যাচ খেলে ৫.৪২ ইকোনমিতে ৭টি উইকেট নিয়েছেন নাহিদ রানা। করাচি কিংসের বিপক্ষে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স।

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজেও নাহিদ ছিলেন বিধ্বংসী। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে তিনি সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। এমন ফর্মে থাকা একজন পেসারকে ফাইনালে পাওয়া পেশোয়ারের জন্য বড় স্বস্তির খবর।

কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাবর আজমের পেশোয়ার জালমি। আগামী ৩ মে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে তারা। প্রতিপক্ষ হিসেবে তারা পেতে পারে মুলতান সুলতান্স, হায়দরাবাদ কিংসমান অথবা ইসলামাবাদের মধ্যকার জয়ী কোনো দলকে।

নাহিদ রানা ছাড়পত্র পেলেও ভাগ্য সহায় হয়নি মুস্তাফিজুর রহমানের। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলের বাকি অংশ খেলার অনুমতি পাননি তিনি। ইনজুরি থেকে সেরে উঠতে আগামী ২০ মে পর্যন্ত পুনর্বাসনে থাকবেন ‘ফিজ’। চলতি আসরে লাহোরের হয়ে ৫ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতাকা বৈঠকেও মেলেনি ফল, ঝুলছে পুশইনের শিকার ১২ জনের ভাগ্য

রাউজানে গুলি করে যুবদল নেতাকে হত্যা

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত

নাঈমকে মারধরের ঘটনায় ক্রিকেটারদের ক্ষোভ, বিসিবির কড়া প্রতিক্রিয়া

বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার বিনিয়োগ হাব: পররাষ্ট্রমন্ত্রী

হামে নিভে গেল আরও ৫ প্রাণ, মৃত্যু সাড়ে ৬শ’ ছুঁইছুঁই

চুয়াডাঙ্গায় ইউপি সচিবসহ আটক ৩, মাদক জব্দ

বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান

হাইকোর্টে দ্রুত শুনানির তালিকায় আছিয়া-নুসরাতের মামলা

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক

১০

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১১

বৃষ্টিস্নাত কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২