বিসিবি নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার

ছবি সংগৃহিত।

বাংলাদেশ জাতীয় দলের সহকারী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বে থাকা হান্নান সরকার পদত্যাগ করেছেন। ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এক বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নেন তিনি। 

গত বছরের ১২ ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে দায়িত্বগ্রহণ করেন হান্নান। জানা গেছে, তিনি বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিসিবির সূত্র জানায়, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশে। তিনি নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন। হান্নান ১ লাখ ২৫ হাজার টাকার বেতনে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু তিনি বেতনটিকে আকর্ষণীয় মনে করেননি। নির্বাচকের পদ থেকে বাদ পড়ার সম্ভাবনা এবং আর্থিক নিরাপত্তাহীনতার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

হান্নান সরকার বলেন, নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে সচ্ছল থাকার মতো নয়। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমি আগ্রহী, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের মতো আমাদের পথপ্রদর্শকের সহযোগিতায়। আশা করি, আমি একদিন জাতীয় দলের কোচ হতে পারব।

এছাড়া, হান্নান বলেন, বিসিবিতে সম্মানজনক বেতন এবং স্থায়ী চাকরি পেলে তিনি কোচ হিসেবে দায়িত্ব নিতে চান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

উত্তরখানে যুবলীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৮

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

এমবাপের জোড়া গোল, বড় জয়ে বার্সাকে ধরে ফেললো রিয়াল

১৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি

ডেঙ্গু হয়েছে নাকি চিকুনগুনিয়া কীভাবে বুঝবেন?

কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ কৃষক: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি

১০

বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সৌদি তেল রপ্তানিতে নতুন শঙ্কা

১১

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

১২