এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না: হান্নান মাসউদ

ছবি : সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। 

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

হান্নান মাসউদ জানান, নাম পরিবর্তন নয়, বরং একাধিক দলের এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলমান।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে মাসউদ লিখেন, ‘একটা কথা স্পষ্ট এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। 

ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।’

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন নেতা। এক্ষেত্রে তাদের মধ্যে একটি জোট গঠন হতে পারে। 

আবার দুই দল মিলে একটিতেও রূপান্তর হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুটি বিষয়কে সামনে রেখেই চলছে আলোচনা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২