ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত।

তিন দিনের সফরে ঢাকায় আসা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

রোববার (২৩ নভেম্বর) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির নেতারা রাজধানীর সিটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এর আগে, শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান শেরিং টোবগে। বিমানবন্দরে তাকে লালগালিচায় বরণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। 

ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রথম দিনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক এবং একান্ত বৈঠক করেছেন। শনিবার রাতে ছিল তার সম্মানে রাজকীয় ভোজ; যাতে উপদেষ্টা পর্ষদ, সামরিক-বেসামরিক আমলা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২