জুলাই পদযাত্রা নিয়ে আজ সিরাজগঞ্জ আসছেন এনসিপি নেতারা

জুলাই পদযাত্রা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা আজ সিরাজগঞ্জ আসছেন। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকেবেন।

সোমবার (৭ জুলাই) দুপুর ২টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় পথসভা ও পদযাত্রায় অংশ নেবেন তারা। 

এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ন-সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্যসচিব মাহিন সরকার, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহসহ অন্য নেতারা উপস্থিত থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে এনসিপি সারাদেশে ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে। এই কর্মসূচি চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।

তিনি আরও বলেন, শহীদদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠোন পর্যন্ত পৌঁছে যাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায়, যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিলেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

বিপুল রিল সুতা ও জাল জব্দ, সংযোগ বিচ্ছিন্ন

ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের দোকানে আগুন

‎মহাখালী রেলগেটে ৭ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

১০

বেনজীরের জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

১১

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

১২