টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে মা-মেয়ে নিহত

ছবি : সংগৃহীত।

সুনামগঞ্জের টাংগুয়ার হাওর ভ্রমণে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। 

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংলগ্ন ইনাতনগর গ্রামের রাস্তার প্রবেশ মুখে এই ঘটনা ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাদের মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। মামুনের বাড়ি চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১১ জন উচ্চপদস্থ কর্মকর্তা স্বপরিবারে ভ্রমণের উদ্দেশে সেঁজুতি ট্রাভেলসের একটি বাসযোগে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পথে ছিলেন। ভোরে বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা নিহত হন।

দুর্ঘটনায় আহত অন্তত ১০ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাস খাদে পড়া অবস্থায় পেয়েছি। বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।’ 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১০

অদৃশ্য ইশারায় বঙ্গোপসাগরে গ্যাস তোলার চেষ্টা হয়নি

১১

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

১২