বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

ছবি : সংগৃহীত।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের মির্জাপুরের গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

নিহতরা হলেন ফেনী জেলার সোনাগাজী এলাকার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং তার ১০ মাস বয়সের শিশুকন্যা তাজরিয়া কবির প্রিয়ম।

তারা ঢাকার মিরপুর-১ বসবাস করেন। টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে শুক্রবার বিকেলে ঢাকায় ফিরছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৩৩) পেছনে নিহতদের বহনকারী প্রাইভেট কারটি ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আরেকটি প্রাইভেট কার সামনের প্রাইভেট কারে ধাক্কা মারে।

এর কিছুক্ষণ পর একটি বাস সামনের প্রাইভেট কারের পেছনে ধাক্কা দিলে প্রাইভেট কার দুটি দুমড়েমুচড়ে যায়। এতে সামনের প্রাইভেট কারে থাকা মা ও শিশুকন্যা ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত হয় দুই প্রাইভেট কারের চালক। তাদের পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর মহাসড়কের ওই স্থানে ঢাকার দিকে প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত দুটি প্রাইভেট কার, ট্রাক ও বাস সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাক, বাস ও প্রাইভেট কার দুটি আটক করেছেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত যানবাহন পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২