মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা নজরদারিতে রয়েছে : তথ্য উপদেষ্টা

এখন থেকে যেকোনো ধরনের ‘মব জাস্টিসের’ বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। যিনিই ‌‘মব জাস্টিস’ করেন না কেন, তাকে আইনের আওতায় আনতে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৯ মার্চ) সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের সরকারের এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

মাহফুজ আলম বলেন, আইন অন্ধ, যেই অপরাধী হোক না কেন, জাত, ধর্ম, বর্ণ দেখা হবে না, নারী বা পুরুষ দেখা হবে না। যিনিই অপরাধ করেন না কেন, যিনিই ‌মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হোন, নিধার্মিক হোক, ধার্মিক হোন, যেই হোন কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, মব জাস্টিস তৈরির পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো থানা ঘেরাও থেকে শুরু করে যেকোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখব। সেখানে গ্রেপ্তার থেকে শুরু করে সেখানেই যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব অংশীজনকে বলে দিয়েছি। 

সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও বক্তব্য দেন। এর আগে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত সেই বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২