মির্জা ফখরুল বিদেশি কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি: বিএনপি

ছবি : সংগৃহীত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-এ গত ২৩ সেপ্টেম্বর মির্জা ফখরুল সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে ছাপা সেই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।

বিএনপি বলেছে, ‘মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে কল্পনাপ্রসূত এই সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এতে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি এবং এই ধরনের বানোয়াট সংবাদ সম্পর্কে দেশের জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২