থাইল্যান্ডের রাজধানীতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের লাটফ্রাও এলাকায় এক খাবারের দোকান ও বারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় ১৮ জন গুরুতর আহত হয়েছেন। চাতুচাক মার্কেট এবং ইউনিয়ন মলের কাছাকাছি এই এলাকাটি।

 

রোববার (১২ জুলাই) রাত স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রং বিয়ার না লাট ফ্রাওয়ের এই আগুন নেভাতে ৩৫ মিনিট সময় লাগে ফায়ার সার্ভিসের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হঠাৎ করেই যেন বিস্ফোরণ ঘটে এবং ওই রেস্টুরেন্ট আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ দিকবিদিক হয়ে ছুটে বেড়াচ্ছে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, ভেতরে কিছু মানুষ আটকে পড়েছে এবং আগুন ছড়িয়ে পড়েছে। দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণে জানানো হয়েছে, রেস্টুরেন্টের ভেতর খুব সরু ছিল চিমনি এবং জরুরি বের হওয়ার পর চোখে পড়ার মতো ছিল না। এ কারণেও হতাহতের সংখ্যা বেড়ে থাকতে পারে। তদন্ত চলছে।

স্থানীয় সময় রাত ১টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী এবং ইন্টেরিয়র মিনিস্টার আনুথিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

নিহত ২৭ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ১৮ জন নারী।

অগ্নিকাণ্ডের সময় উপস্থিত এক ব্যক্তি জানিয়েছেন, প্রথমে মেইন সুইচ বোর্ডে আগুন লাগে এবং এরপর সবকিছু খুব দ্রুত ঘটে। বিকট বিস্ফোরণ হয় এবং বাঁচতে সবাই ছোটাছুটি শুরু করে।’

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় অনেকেই বাইরে বের হতে পারেননি। তারা ভবনের পেছনে চলে গিয়েছিলেন এবং ধোঁয়া ও আগুন থেকে বাঁচতে টয়লেটের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। আমরা বেশির ভাগ মরদেহ সেখানেই পেয়েছি।’

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

১

রূপপুরে প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া শুরু

২

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের মরদেহ

৩

সৌদিতে নিহতদের মধ্যে বাংলাদেশসহ কোন কোন দেশের নাগরিক আছেন?

৪

বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

৫

‘পারফেক্ট হ্যাটট্রিকে’ ইতিহাস গড়লেন হাসান মাহমুদ

৬

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

৭

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

৮

ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

৯

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

১০

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

১১

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

১২