বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত এ বন্ধের ঘোষণা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রাতে রাতে বিমানবন্দরে হামলা চালানো হয়। ওই হামলায় চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং একজন করে মার্কিন, মিশরীয়, জর্ডানীয়, সিরীয়, ফিলিস্তিনি ও সুদানি নাগরিক নিহত হয়েছেন। এক বিবৃতিতে দেশটির জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন (জিএসিএ) এ তথ্য জানিয়েছে। ​

কর্তৃপক্ষ জানায়, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলায় সম্পদেরও ক্ষয়ক্ষতি হয়েছে। 

ইয়েমেনে হুতির বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট যাত্রী টার্মিনালে হামলার জন্য গোষ্ঠীটিকে দায়ী করেছে। ঘটনাটিকে ‘পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে জোটটি। এর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, ‘প্রচলিত আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী এই সন্ত্রাসী হামলার জবাব দৃঢ়ভাবে দেয়া হবে।’

আল-মালিকি এক্সে দেয়া পোস্টে আরেকটি ঘটনার কথাও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে সৌদি আরবে হুতির হামলার, বিশেষ করে কিং খালিদ বিমানবন্দরে হামলার, কঠোর নিন্দা জানিয়েছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে এক রাতেই তিন স্থানে বিস্ফোরণ, দগ্ধ ৯

১

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

২

ছেড়ে দেয়া হলো দীপকেসহ সিজেপির তিন নেতাকে

৩

রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২

৪

বিক্ষোভে উত্তাল দিল্লি, আটক দেড় হাজারের বেশি

৫

হাম উপসর্গে একদিনে ৮ জনের মৃত্যু

৬

দিল্লিতে বিক্ষোভের জেরে এবার আটক মমতা

৭

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

৮

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, নীলক্ষেতে চাকরিপ্রত্যাশীদের অবরোধ

৯

বিমান থেকে অভিজিৎ দীপকসহ সিজেপির ৩ শীর্ষ নেতা আটক

১০

সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

১১

ধ্রুব রাঠির পর এবার অভিজিৎ দীপকসহ শত শত বিক্ষোভকারী আটক

১২