গাজায় গণহত্যা নেটিজেনদের ক্ষোভ

ছবি সংগৃহিত।

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বিভিন্ন পোস্টের মাধ্যমে বাংলাদেশের নাগরিকরা এ গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

পলিয়ার ওয়াহিদ লিখেছেন, ‘৭ এপ্রিল আগামীকাল (সোমবার) ঘর থেকে নেমে আসুন গাজার জন্য! গণহত্যার বিরুদ্ধে সারা পৃথিবী কাল বন্ধ ঘোষণা করা হলো। আর গাজার যত পোস্ট পাচ্ছেন ছড়িয়ে দিন!’

ম্যাক্স অয়ন লিখেছেন, ‘পৃথিবীতে প্রায় ২০০ কোটি মুসলমান। ফিলিস্তিনিদের জন্য কারো দোয়াই কবুল হলো না।’

আল মারুফ লিখেছেন, ‘ওআইসি হলো দলবদ্ধ হয়ে জাহান্নামে যাওয়ার সংগঠন।’

মো. রাশেদুল ইসলাম বিধ্বস্ত গাজার একটি ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছেন, ‘এখানে আর কেউ থাকে না!’

এমরান মাহফুজ লিখেছেন, ‘গাজার কথা বলার যোগ্যতা আমাদের নেই। যে দেশে জুলাইযোদ্ধা চিকিৎসা হেলায় মারা যায়।’

মাহাবুব মোর্শেদ লিখেছেন, ‘ধ্বংসের আর কিছু অবশিষ্ট আছে? আসুন চোখ বন্ধ করে কল্পনা করি, এই ধ্বংসস্তূপের মধ্যে আমার আপনার পৈত্রিক ভিটেমাটি! কেমন লাগবে? এই জনপদের বাস্তবতা কল্পনাকেও হার মানাবে।’

সাখাওয়াৎ হোসেন সুজন লিখেছেন, ‘তোমাদের ডিকশনারিতে হিউম্যানিটি নেই। কারণ তোমরা হিউম্যান নও। পোড়া ভূখণ্ডও তোমাদের নসিবে জুটবে না...’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন অবহেলায় ঝড়ে না পরে: ডা. জুবাইদা রহমান

ইউপি ভোট নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যে ইসির ‘নো কমেন্টস’

ভেঙে যেতে পারে যুক্তরাজ্য? স্বাধীনতার পথে স্কটল্যান্ড-ওয়েলস-নর্দার্ন আয়ারল্যান্ড

আগামী পাঁচদিন কেমন থাকবে দেশের আবহাওয়া?

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৩

সাত মাস পর পা হারিয়ে ফিরলো রায়হান, রহস্য উদঘাটনে অনুসন্ধান দল

পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সহজীকরণে শেখ হাসিনার হস্তান্তর গুরুত্বপূর্ণ: ডা. জাহেদ

অতিরিক্ত আইজিপির নেতৃত্বে গঠিত হচ্ছে পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট

১০

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

১১

স্বচ্ছতা রেখেই বিমানে যুক্ত হবে নতুন উড়োজাহাজ: ব্রিটিশ হাইকমিশনারকে বিমানমন্ত্রী

১২