সন্দ্বীপে পাওনা টাকাকে কেন্দ্র করে একজন খুন

ছবি সংগৃহিত

সন্দ্বীপে জামিনের টাকার দ্বন্দ্ব নিয়ে প্রতিপক্ষের আঘাতে একজন খুন হয়েছে। খুন হওয়া ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম আইয়ুব (৬২)। তিনি উপজেলার গাছুয়া ইউনিয়নের দৈলার বাড়ির মৃত মো.আবদুল্লাহর পুত্র। খুনের ঘটনায় অভিযুক্ত মো.সাহাবউদ্দিন সুমন পলাতক রয়েছে। 

নিহতের স্বজনরা জানান, জাহাঙ্গীর আলম সকাল থেকে তার বাড়িতে কাজ করছিলেন। দুপুরে সাহাবউদ্দিন সুমন সহ কয়েকজন জাহাঙ্গীর আলমের বাড়িতে আসে। তাদের মধ্যে কথাবার্তার একপর্যায়ে সাহাবউদ্দিন সুমন লোহার রড দিয়ে জাহাঙ্গীর আলমের মাথার পিছনে আঘাত করতে জাহাঙ্গীর আলম সেখানেই চিৎকার করে লুটিয়ে পড়ে। স্বামীর চিৎকারের শব্দ শুনে জাহাঙ্গীর আলমের স্ত্রী ঘটনাস্থলে পৌঁছার আগে সাহাবউদ্দিন তার সহযোগী সহ একটি মোটরসাইকেল করে জাহাঙ্গীর আলমকে বাড়ি থেকে নিয়ে যায়। পরে অবস্থা বেগতিক দেখে সুমন জাহাঙ্গীরকে সন্দ্বীপ গাছুয়া সরকারি হাসপাতালে পৌঁছে দিয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী সূত্রে জানাযায়, জাহাঙ্গীরের সাথে প্রতিবেশী তাহেরের সাথে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তাহের জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করায়। মামলায় জাহাঙ্গীর গ্রেফতার হয়ে জেলে গেলে সাহাবউদ্দিন সুমন তার জামিন করান। জামিনের খরচ বাবদ সাহাবউদ্দিন সুমন জাহাঙ্গীর আলমের কাছে দুই লাখ টাকা দাবি করে। জাহাঙ্গীর অর্ধেক টাকা পরিশোধ করে। দাবির বাকি টাকা নিয়ে সুমন ও জাহাঙ্গীরের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই টাকার জের ধরে জাহাঙ্গীরকে সুমন আঘাত করলে তার মৃত্যু হয়।

সন্দ্বীপ থানার পুলিশের ওসি মো.মনিরুল ইসলাম বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম নামে একজন খুন হয়েছে।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২