হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ, দোয়া চাইলেন স্ত্রী

ছবি : সংগৃহীত।

কিছুদিন আগে ইনজুরিতে পড়ায় অবশ্য মাঠের বাইরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

গত চারদিন ধরে অসুস্থ মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুতে জ্বরে ভুগলেও পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিনি। পরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন রিয়াদ। এখনো হাসপাতালে থাকলেও মাহমুদউল্লাহর শারীরিক অবস্থার আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। 

চিকিৎসকদের সূত্রে জানা যায়, বর্তমানে মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী এক-দুই দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।

এদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রিয়াদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তার স্ত্রী জান্নাতুল কাওসার। পোস্টে তিনি লিখেছেন, 'আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!'

সকলের কাছে দোয়া চেয়ে তিনি আরও লিখেছেন, 'সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।'


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১০

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১১

ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

১২