দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

ছবি সংগৃহীত।

কুয়েতে আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত মে ও জুন মাসে প্রায় ৬ হাজার ৩০০ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী কুয়েতের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েত সরকার রেসিডেন্সি (বসবাসের অনুমতি) এবং শ্রম আইনের কঠোর বাস্তবায়নে অভিযান চালিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ বলেছে, যাঁরা আইন লঙ্ঘন করছেন তাঁদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। দেশে ফেরত পাঠানোদের মধ্যে অনেকেই আইন প্রয়োগকারী বিভিন্ন বিভাগের হাতে আটক হয়েছিলেন। এরপর তাঁদের ডিপোর্টেশন বিভাগে পাঠানো হয়।

তবে ফেরত পাঠানো প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ কুয়েতকে অবৈধ অভিবাসীমুক্ত করার নির্দেশনা দেন, যা গত বছরের সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর থেকেই কার্যকর রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অভিবাসন আইন বাস্তবায়নের অংশ হিসেবেই এই কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

লোহিত সাগর ও বাব-এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা, সংঘাত বাড়ার শঙ্কা

যবিপ্রবিতে সীরাত প্রতিযোগিতা ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৬

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

বৃষ্টির কারণে রাজধানীতে ফের বাড়ল সবজির দাম

রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

কুষ্টিয়ায় ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

৪১টি দেশে চালু হচ্ছে প্রবাসীদের এনআইডি সেবা

১১

গ্যাস সংকটে ভোগাচ্ছে ভরসার কয়লাও

১২