মালয়েশিয়ায় ১১ মাসে ৭ হাজার বাংলাদেশি গ্রেফতার; বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা?

মালয়েশিয়ায় ১১ মাসে ৭ হাজার বাংলাদেশি গ্রেফতার। ছবি সংগৃহিত

মালয়েশিয়ায় সাত হাজারের বেশি বাংলাদেশিকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৭ হাজার ৮২২ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৪১ হাজার ২৩৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে সর্বোচ্চ ইন্দোনেশিয়ার ১২ হাজার ৫৮৮ জন ছাড়াও রয়েছে ৭ হাজার ১১২ জন মিয়ানমারের নাগরিক। চলমান অভিযানে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের পাশাপাশি ১ হাজার ৬০৭ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।

সোমবার (২ ডিসেম্বর) ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. শামসুল আনুয়ার নাসারাহ এক বিবৃতিতে বলেছেন, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত, অভিবাসন বিভাগ ১৭ হাজার ৮২৫টি এনফোর্সমেন্ট অপারেশন চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসী রোধে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে এবং অবৈধ অভিবাসীকে রক্ষাকারী দল যারা অভিবাসন আইনের অধীনে আইন লঙ্ঘন করে তাদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান পরিচালনা করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

১০

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

১১

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

১২