হত্যাচেষ্টার মামলায় অপু বিশ্বাসের জামিন

ছবি সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তির আহত হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে জামিন দেওয়া হয়েছে।

তিনি রোববার (১৩ জুলাই)  ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করেন। আদালত ১০ হাজার টাকার বন্ডে তাকে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন দেন।

গত ১০ জুলাই অপু বিশ্বাস হাইকোর্ট থেকে পাওয়া ছয় সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষের দিকে থাকায় বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছিলেন। 

সে সময়ই জানানো হয়েছিল, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি শিগগির আত্মসমর্পণ করবেন। আজ সেই অনুযায়ী তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এবং জামিন পান।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে ‘জুলাই আন্দোলন’-এর সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় এনামুল হক নামের এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এনামুল হক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০–৪০০ জনকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

ওই মামলায় অপু বিশ্বাস ছাড়াও অভিনেত্রী আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে তারা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন। 

এর আগে, মামলার আরেক আসামি নুসরাত ফারিয়াকে গত ১৮ মে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হলে ২০ মে জামিনে মুক্তি পান তিনি। অপু বিশ্বাসের আইনজীবী জানান, জামিন আদেশের পর এখন মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২