ফ্রিল্যান্সিং শুরুর পূর্বে এই পাঁচটি বিষয় সম্পর্কে জেনে নিন

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে ফ্রিল্যান্সিং এখন এক দ্রুত বর্ধনশীল কর্মপদ্ধতি। সাম্প্রতিক এক গবেষণায় ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আপওয়ার্ক জানিয়েছে, বর্তমানে দক্ষ জ্ঞানভিত্তিক কর্মীদের প্রায় ২৮ শতাংশই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, আর ৩৬ শতাংশ পূর্ণকালীন চাকরিজীবী শিগগিরই ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হওয়ার কথা ভাবছেন।

এই প্রবণতার পেছনে অবশ্য কারণও স্পষ্ট। ফ্রিল্যান্সিং আপনাকে দেয় কাজের স্বাধীনতা, সময় বেছে নেওয়া এবং ঘরে বসে কাজ করার সুযোগ। আপনি আসলে একপ্রকার ছোট ব্যবসার মালিক হয়ে যান, যার মাধ্যমে নিজের দক্ষতা অনুযায়ী কাজের দিক নির্ধারণ করতে পারেন। তবে এই স্বাধীনতার পেছনে যেমন সুযোগ আছে, তেমনি কিছু বাস্তবতা ও চ্যালেঞ্জও রয়েছে।

লক্ষ্য ও পরিকল্পনা পরিষ্কার করুন

প্রথমেই নিজের লক্ষ্য নির্ধারণ করুন। আপনি কি বর্তমান চাকরি ছেড়ে পুরোপুরি ফ্রিল্যান্সিংয়ে যেতে চান, নাকি আয়ের একটি অতিরিক্ত উৎস হিসেবে এটি শুরু করবেন? এই সিদ্ধান্তটাই নির্ধারণ করবে আপনার ব্যবসার ধরন, ক্লায়েন্ট নির্বাচন, সেবার মূল্য এবং আয়কাঠামো। যদি আপনি আংশিকভাবে শুরু করতে চান, তবে সময় ব্যবস্থাপনা ও কাজের ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ। আর যদি পুরোপুরি ফ্রিল্যান্সিংয়ে নামতে চান, তবে একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করুন।

 বাজারের চাহিদা বোঝার চেষ্টা করুন

সব দক্ষতার কাজ সব সময় সমানভাবে চাহিদাসম্পন্ন নয়। এখন কোন ক্ষেত্রগুলোয় কাজের চাহিদা বাড়ছে, সেটা জেনে রাখা দরকার। আপওয়ার্ক, ইভার বা লিংকডইনের মতো প্ল্যাটফর্মে ঘুরে দেখুন কোন ধরনের প্রকল্প বেশি পোস্ট হচ্ছে। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক সময়ে ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ডেটা অ্যানালিটিকস, ডিজিটাল মার্কেটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) কাজের চাহিদা বাড়ছে। শুধু দক্ষতা থাকলেই হবে না, বাজারে তার চাহিদা কতটা, সেটিও বুঝতে হবে। ক্লায়েন্টের সমস্যার সমাধান দিতে পারলেই আপনি টিকে থাকতে পারবেন।

 পছন্দের কাজ বেছে নিন

ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি নিজের কাজ ও সময় বেছে নিতে পারেন। কিন্তু এই স্বাধীনতা তখনই অর্থবহ হবে, যখন আপনি কাজটাকে ভালোবাসেন। শুধু টাকার চিন্তা করে এমন কাজ বেছে নিলে কিছুদিন পরেই একঘেয়েমি চলে আসে। বরং যেটা করতে ভালো লাগে, সেটাতেই নিজের সময় দিন। যেমন লেখালেখি ভালো লাগলে কনটেন্ট রাইটিং বা কপিরাইটিং শিখুন, ডিজাইন ভালো লাগলে গ্রাফিক ডিজাইন বা ইউআই বা ইউএক্স শেখা শুরু করুন। যে কাজ আনন্দ দেয়, সেখানে উন্নতিও দ্রুত হয়।

সময়সীমা ঠিক করুন

অনেকে হঠাৎ চাকরি ছেড়ে ফুলটাইম ফ্রিল্যান্সার হয়ে যান। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক প্রস্তুতি থাকা জরুরি। প্রথম দিকে কাজ না-ও পেতে পারেন, তাই অন্তত ৩ থেকে ৬ মাসের জীবনযাপনের খরচ সঞ্চিত রাখুন। যদি এখনই পুরো সময়ের ফ্রিল্যান্সিং সম্ভব না হয়, তবে পার্ট টাইম হিসেবে শুরু করুন।

 ব্যবসার নিয়মকানুন জানুন

ফ্রিল্যান্সিং মানে, আপনি নিজেই নিজের বস। তাই ব্যবসার মৌলিক নিয়মগুলো জানা খুব জরুরি। দাম নির্ধারণ, চুক্তি করা, ইনভয়েস পাঠানো, কর পরিশোধ করা—এসব বিষয় বোঝা দরকার। বাংলাদেশে অনেক নতুন ফ্রিল্যান্সার শুরুতে এসব বিষয়ে অসচেতন থাকেন, পরে সমস্যায় পড়েন। প্রতিটি কাজের শর্ত আগে থেকে লিখিতভাবে (ই–মেইল বা বার্তায়) স্পষ্ট করে রাখুন। সময়মতো কাজ দিন ও ক্লায়েন্টের সঙ্গে পেশাদার আচরণ বজায় রাখুন। নিজের আয়–ব্যয়ের হিসাব রাখুন। প্রয়োজনে কোনো হিসাবরক্ষকের সঙ্গে পরামর্শ করতে পারেন। আপনি যত বেশি সংগঠিত ও পেশাদার হবেন, ক্লায়েন্টদের আস্থা তত বাড়বে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২