জবিতে জাতীয় ক্যারিয়ার মেলা শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘জব জংশন-২০২৫’ শুরু হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৭২১ নম্বর কক্ষে মেলার উদ্বোধন করেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এই মেলায় দেশের ৪০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যেখানে প্রায় ২০০টির বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ থাকছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক ও তরুণ পেশাদাররা এখানে সরাসরি চাকরি ও ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘এ ধরনের আয়োজন গ্রাজুয়েটদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি, শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য আরও সচেতন হতে পারে।’

প্রথম দিনের আয়োজনে ক্যারিয়ার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের চাকরি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও উপস্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. কে এ এম রিফাত হাসান।

সংশ্লিষ্টরা জানান, মেলায় অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন বা আবেদন ফি লাগবে না। আয়োজকদের আশা, দুই দিনে প্রায় ১০ হাজার দর্শনার্থী ও ২ হাজার চাকরি প্রত্যাশী মেলায় অংশ নেবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- Dabur, Pran, MGI, APEX, Ispahani, NPOLY, Abul Khair, CONCORD, Creative IT, বিভিন্ন ব্যাংক, সিএ ফার্ম ও কনসাল্টেন্সি প্রতিষ্ঠান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী

দেশের ৪ জেলায় বন্যার পূর্বাভাস, এক জেলায় পরিস্থিতির অবনতির শঙ্কা

তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে রিট

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

যে হাত ইমারত তোলে, তাদের মাথার ওপর নিরাপদ ছাদ নেই

মে মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক বন্যা মোকাবিলায় হাওরে ‘অ্যান্টিসিপেটরি অ্যাকশন’

৬ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

গিয়াস উদ্দিন সেলিমের পথের গল্পে ইয়াশ-বহ্নি, মুক্তি পাচ্ছে কবে

আন্দোলন-সংগ্রাম থেকে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় আব্দুল মজিদ খান

১০

অবিরাম বৃষ্টিতে ‍ডুবল নেত্রকোনায় হাওরের ধান

১১

বিশ্বের ১০০ জন তরুণ নেতার মধ্য জাবির মুনিয়া, উপাচার্যের অভিনন্দন

১২