তারেক রহমানের দিকনির্দেশনায় মানবতার সেবায় খান সাঈদ হাসান জ্যোতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানবিক সেবা কার্যক্রমের অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টা থেকে পুর্ণিমাগাতি ইউনিয়নের ধামাইকান্দি কেফায়েত আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ডিআইজি খান সাঈদ হাসান জ্যোতি।

ক্যাম্পে স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের রেফারেল ও চশমা প্রদান করেন। সকাল থেকেই স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে যায়; এলাকার নারী-পুরুষ, প্রবীণ ও তরুণরা চোখের সমস্যা নিরসনে চিকিৎসা নিতে ভিড় জমায়।

চিকিৎসক দল জানান, সারাদিনে কয়েক শতাধিক মানুষকে চক্ষু সেবা প্রদান করা হবে। যাদের চোখে ছানি, ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া বা অন্যান্য সমস্যা পাওয়া গেছে, তাদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে যাদের অস্ত্রোপচারের প্রয়োজন, তাদের জন্য বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়।

এ সময় আয়োজক খান সাঈদ হাসান জ্যোতি বলেন, “আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মানুষের পাশে থাকার কাজ করছি। রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের সেবা করাই আমাদের অঙ্গীকার। এলাকার মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “উল্লাপাড়া-সলঙ্গার মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। ভবিষ্যতেও এধরনের সেবা কার্যক্রম চলমান থাকবে, যাতে গ্রামের সাধারণ মানুষ সহজে চিকিৎসা পায়।”


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

১০

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

১১

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

১২