ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার, সম্পাদক মল্লিক, সাংগঠনিক সম্পাদক সোহেল

মাঝে সভাপতি কাওসার আজম একপাশে সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ও অপরপাশে সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।

নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজমকে সভাপতি, ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিককে সাধারণ সম্পাদক এবং চ্যানেল টোয়েন্টিফোরের অপরাধ ও অনুসন্ধান বিভাগের স্টাফ রিপোর্টার সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক করে ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

আগামী দুই বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

শনিবার রাজধানীর একটি মিলনায়তনে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি নির্বাচন করা হয়। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সংগঠনের সাবেক সভাপতি সেলিম খান এই কমিটি ঘোষণা করেন।  কমিটির অন্য দুই সদস্য ছিলেন সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম ও রায়হান মোর্শেদ। 

WhatsApp Image 2025-03-22 at 19.50.05_b2e05504-min

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি হাসনাইন তানভীর ইমন (মাছরাঙা টিভি), কিরণ শেখ (মানবজমিন), যুগ্ম সম্পাদক আতিক হাসান (ব্রেকিং নিউজ),  অর্থ সম্পাদক শেখ সাদী (মানবকণ্ঠ), দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (জনকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল (আরটিভি)।

এছাড়া নির্বাহী পদের সদস্য হলেন- আবু আলী (আমাদের সময়), আব্দুল্লাহেল সাফি (চ্যানেল আই), ফরহাদ আলী, মাছুম বিল্লাহ (আমাদের নতুন সময়), এম এ মান্নান (বাংলাদেশের আলো), শারমিন নাহার, হাসিবুল হাসান (যুগান্তর) ও বুদ্ধুদেব কুন্ডু (ইন্ডিপেন্ডেন্ট টিভি)। 

উপদেষ্টা পরিষদ সদস্য হলেন- সিনিয়র সাংবাদিক সেলিম খান, শাহ নেওয়াজ দুলাল, সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি) শামসুল আলম সেতু (জনকণ্ঠ),  রাশেদুল ইসলাম (নয়া দিগন্ত) চকোর মালিথা ( চ্যানেল আই), মোস্তফা জাহাঙ্গীর আলম ও আয়নুল হক । 

পরে সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি ২০১৫ সালে ঢাকায় যাত্রা শুরু করে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা প্রায় দেড়শো।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২