৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

ছবি সংগৃহিত।

উপাচার্যকে অপসারণ ও ছাত্র রাজনীতি বন্ধসহ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। 

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে এই স্মারকলিপি জমা দেন তারা।

কুয়েটের এক শিক্ষার্থী বলেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের স্মারকলিপি দিয়েছি। সেখানে প্রধান উপদেষ্টার একান্ত সচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং দাবিগুলোর প্রেক্ষিতে পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেছেন।

পরে শহিদ মিনারে সংবাদ সম্মেলন করেন কুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার পজিটিভ। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কিছুদিন সময় চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সরকারকে সময় দেয়া হচ্ছে জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, যদি দাবি না মানা হয়, তবে কুয়েটের ৫ হাজার শিক্ষার্থী কঠোর আন্দোলনে নামবে।

এর আগে রোববার সকালে ভাড়া করা দুটি বাসে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসেন কুয়েটের ৮০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। একপর্যায়ে দুপুর ২টার পর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করেন তারা। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

ঢাকার ২ সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন-সাদিক কায়েম

হামের উপসর্গে একদিনে ৮ শিশুর প্রাণহানি

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোকে পলিসি মেকিং ও গবেষণা কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে আপিলে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

রাজধানীসহ ৮ বিভাগে বৃষ্টির আভাস

১০

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

১১

মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দু’পক্ষের সংঘর্ষ

১২