চমেক হাসপাতালে দুই কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিলো কেএসআরএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় দুই কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম দিয়েছে দেশের অন্যতম ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম।

শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন এসব চিকিৎসা সরঞ্জাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ ও চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম। সংশ্লিষ্টরা জানান, এসব আধুনিক সরঞ্জাম সংকটাপন্ন রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, দুই হাজার ২০০ শয্যার চমেক হাসপাতালের জন্য বরাদ্দ বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে অনেক রোগী চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। কেএসআরএমের এই সহায়তা রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করতে সহায়তা করবে

তিনি বলেন, কেএসআরএমের মতো অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানও যদি এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে দেশের স্বাস্থ্যখাত আরও সমৃদ্ধ হবে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, যেকোনো সংকটময় সময়ে কেএসআরএম সবসময় চমেক হাসপাতালের পাশে দাঁড়িয়েছে। মানবিক কাজে প্রতিষ্ঠানটি আমাদের সহযোগী হিসেবে কাজ করছে। এবার দেওয়া অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম জরুরি মুহূর্তে রোগীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, এসব সরঞ্জামের মাধ্যমে রোগীরা কম খরচে উন্নত চিকিৎসাসেবা পাবেন। কেএসআরএমের এই সহায়তা চমেক হাসপাতালের সক্ষমতা আরও বাড়িয়েছে।

কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, মানুষের পাশে থাকা কেএসআরএমের অন্যতম অঙ্গীকার। চমেক হাসপাতালে মানবিক সহায়তার অংশ হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কাজে কেএসআরএমের সহযোগিতা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে কেএসআরএম ও চমেক হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি

১

শাক সবজি মাছ মাংসসহ নিত্যপণ্যের দাম বাড়ছেই

২

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

৩

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও তার সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

৪

পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান

৫

সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু

৬

গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

৭

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

৮

দেশের স্বার্থে নির্বাচনের ফলাফল বুকে পাথরচাপা দিয়ে মেনে নিয়েছি: গোলাম পরওয়ার

৯

এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট

১০

রূপগঞ্জে ‎বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ জব্দ, আটক ৬

১১

মাছ-মুরগির দামে কিছুটা স্বস্তি, ডিমে উল্টো চিত্র

১২