জুলাই শহীদদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে- মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন,  “ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীরের মর্যাদা দিতে হবে। আহত ও পঙ্গুদের পুনর্বাসন করতে হবে, শহীদ পরিবার থেকে অন্তত একজনকে সরকারি চাকরি দিতে হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) উল্লাপাড়া উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত ৫ আগস্ট ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “ছাত্র-জনতা তাদের জীবন উৎসর্গ করেছিল ন্যায়বিচার, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য—নব্য ফ্যাসিস্টকে রাষ্ট্রক্ষমতায় বসানোর জন্য নয়।” তিনি বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি দেশে চাঁদাবাজি, দখলদারিত্ব, এবং নৈরাজ্য বেড়েই চলছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার। আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন।”

জামায়াত-শিবিরকে যারা বাংলাদেশ ছাড়ার স্লোগান দিচ্ছেন তাদের  উদ্দেশ্যে তিনি বলেন, “বাংলাদেশ কারো বাব-দাদার সম্পত্তি নয়। এটি ১৮ কোটি মানুষের দেশ, এ দেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ। ইতিহাস থেকে শিক্ষা নিন—যারা জামায়াত-শিবিরকে বাংলা ছাড়তে বলেছিল, তারা আজ কোথায়?”

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী এবং সঞ্চালনা করেন উপজেলা অফিস সম্পাদক আব্দুল বারী।

এ সময় আরও বক্তব্য রাখেন—জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলম, উপজেলা সেক্রেটারি খাইরুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদ, উপজেলা নায়েবে আমির ডা. নজরুল ইসলাম, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি গোলাম মোস্তফা সাদ এবং উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম মুত্তালিব প্রমুখ।

সমাবেশ শেষে একটি গণমিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে শ্যামলী পাড়া, কাওয়াক হয়ে গুলিস্তানে গিয়ে শেষ হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২