নির্বাচনে কোনো জোট গঠন করবে না জামায়াত: ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনও জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আদায় করা হবে বলেও জানান জামায়াত আমির। অন্যথায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করব না। এ সময় আগামী নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

পি আর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি উল্লেখ করে জামায়াত আমির বলেন, পি আর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে আমার বিশ্বাস।

উল্লেখ্য, টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। আমির নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জন্মভূমি সিলেট আগমন উপলক্ষে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হোন ডা. শফিকুর রহমান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২