৫ দফা দাবিতে পাবনায় জামায়াতে ইসলামীর মিছিল

জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে পাবনায় মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাবনা শহীদ চত্তরে সমাবেত হয় জামায়াতের নেতাকর্মীরা। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন ও সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘পৃথিবীর গণতান্ত্রিক দেশের অর্ধেকের বেশি দেশেই পিআর রয়েছে। উন্নত দেশের অর্ধেকের বেশি রাষ্ট্রে পিআর পদ্ধতি আছে। চলমান পদ্ধতিতে আমরা ৫৫ বছর দেখেছি। এই পদ্ধতি আমাদের কিছু দিতে পারেনি। দিয়েছে স্বৈরাশাসক আর ফ্যাসিবাদ। তাই বাংলাদেশের গ্রুপিং রাজনীতি, হানাহানি-সহিংসতার রাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ভবিষ্যতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি অপরিহার্য।

সমাবেশ শেষে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে জিরো পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। 

পরে জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২