সাকিবকে জাতীয় দলে ফেরাতে 'বিশেষ উদ্যোগ' বিসিবির

ছবি : সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরাতে আরও এক ধাপ এগোল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

টাইগার সাবেক অধিনায়কের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। এতে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে বলে দাবি করেছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ।

দীর্ঘদিন পর বাংলাদেশ দলের জার্সিতে সাকিব আল হাসানকে আবার দেখা যেতে পারে এমন আশাই এখন জোরালো। সরকার, বোর্ড এবং স্বয়ং সাকিব তিন পক্ষই প্রস্তুত। তবে আলোচনার কেন্দ্রে ছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর সাকিবের নামে হওয়া মামলাগুলোর ভবিষ্যৎ। সেই জট খুলতেই সরকার থেকে ইতোমধ্যে সবুজ সংকেত মিলেছে।

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনের আগ থেকেই জানিয়েছিলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে যেন কোনো ক্রীড়াবিদ ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে তিনি সোচ্চার থাকবেন। 

প্রতিমন্ত্রী হওয়ার পরও তিনি বলেছেন, সাকিব আল হাসান কিংবা মাশরাফি মুর্তজার মতো ক্রিকেটারদের দেশে ও মাঠে ফেরাতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

বিসিবির এই উদ্যোগকে ইতিবাচকভাবেই নিয়েছে নবনির্বাচিত সরকার। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন আগেই জানিয়েছিলেন, সাকিবের নামে থাকা মামলাগুলোর নিষ্পত্তির বিষয়টি সরকার দেখবে। একই সঙ্গে তার নিরাপত্তাও নিশ্চিত করা হবে। 

জাতীয় দলের প্রয়োজনে সাকিবকে ফেরাতে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চাহিদার কথাও জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় এবার মামলার নথি জমা দেওয়া হলো।

আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর মাঠে ফিরতে পারেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এমনটাই আশা ক্রিকেটাঙ্গনের।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২