ছাত্রদল কর্মীর উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতার

ছবি : সংগৃহীত।

পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের মাঝে সুলভ মূল্যে ইফতার পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী মঞ্জুরুল ইসলাম।

মাত্র ২০ টাকার বিনিময়ে তিনি শিক্ষার্থীদের কাছে ১০ আইটেমের ইফতার বিক্রি করছেন। ইফতার আইটেমগুলোর মধ্যে আছে একটি ডিম, দুই পিস খেজুর, এক পিস আপেল, এক পিস পেয়ারা, একটি কলা, এক পিস জিলাপি, ছোলা, এক পিস বেগুনি ও আলুর চপ এবং একটি স্যালাইন প্যাকেট।

মঞ্জুরুলের এই উদ্যোগ ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন বিকেল চারটা থেকে মঞ্জুরুলের ইফতার নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর ইফতার আসলে ছেলে এবং মেয়েরা দুটি সারিতে ভাগ হয়ে ইফতার কিনতে শুরু করেন।

শিক্ষার্থীরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নামে মাত্র মূল্য দিয়ে ইফতার কিনতে পারা স্বস্তিদায়ক। মঞ্জুরুলের মত আরো শিক্ষার্থীরা যদি এমন মানবিক উদ্যোগ নিয়ে হাজির হয় তাহলে ইফতার নিয়ে সাধারণ শিক্ষার্থীদের চিন্তা কমে যাবে।

ইংরেজি বিভাগের ছাত্র ইশরাফুল পারভেজ বলেন, 'এখানে শিক্ষার্থীরা স্বল্প মূল্যে স্বাস্থ্যকর খাবার পাচ্ছে। অন্য ক্যাম্পাসগুলোতে আমরা এই ধরণের উদ্যোগগুলো দেখতে পাই, আমাদের ক্যাম্পাসে এমন উদ্যোগ দেখতে পেয়ে আমি সত্যিই আনন্দিত।'

সমাজকর্ম বিভাগের ছাত্রী আয়েশা রহমান বলেন, ‘ক্যাম্পাসে স্বল্প মূল্যে ইফতার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগটা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়েছে, আমি এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাই।’

এদিকে আগামীদিনে সুযোগ পেলে এমন আরো অনেক মানবিক উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের সামনে হাজির হওয়ার ইচ্ছা প্রকাশ করেন ছাত্রদল কর্মী মঞ্জুরুল ইসলাম।

তিনি বলেন, ‘আমরা শুরুতে স্বল্প মূল্যে সেহেরী দিতে চেয়েছিলাম। কিন্তু সেটা কিছু ঝামেলার কারণে করা সম্ভব হয়নি। পরে ঠিক করেছি স্বল্পমূল্যে ইফতার বিতরণ করবো। আমরা গত কয়েকদিনে শিক্ষার্থীদের কাছ থেকে অনেক বেশি সাড়া পেয়েছি। সামনে সুযোগ পেলে এসব কাজ আমি আরো করতে চাই।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২