বুধবার লালমনিরহাট যাচ্ছেন জামায়াতের আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা হিসেবে উত্তরের জেলা নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারেজের পাশে বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

সেদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের আশা স্থানীয় নেতৃবৃন্দের। জনসভা উপলক্ষ্যে তিস্তা ব্যারেজের হেলিপ্যাডে মাঠে মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত জামায়াত-শিবির নেতাকর্মীসহ সাধারণ মানুষও।

‎ওইদিন লালমনিরহাট-তিনটি আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে। 

লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুল ইসলাম রাজু এই তথ্য নিশ্চিত করে জানান, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামীকাল বুধবার হাতীবান্ধার হেলিপ্যাডে দুপুর ১২ টায় বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

‎‎লালমনিরহাট জেলা জামায়াতের আমীর ও লালমনিরহাট-৩ সদর আসনের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আবু তাহের জানান, নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

এদিন ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করার কথা রয়েছে তার। ‎শান্তিপূর্ণভাবে আমিরের নির্বাচনী জনসভা বাস্তবায়নে এরই মধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে লালমনিরহাটের হাতীবান্ধায় তার আগমনে নেতাকর্মীদের মাঝে যেমন আনন্দ ও উল্লাস করতে দেখা গেছে। অপরদিকে সাধারণ জনগনের মাঝেও আনন্দের বন্যা বইছে।

‎‎এদিকে অন্যান্যদের মধ্যে জনসভায় বক্তব্য রাখবেন লালমনিরহাট -২ (কালীগঞ্জ- আদিতমারী) আসনের দাঁড়ি পাল্লার প্রার্থী এ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু।‎


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়

বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন

বাংলাদেশের ৭ রানের হারে সিরিজ জয় অজিদের

দেশের ৫টি বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজনৈতিক প্রতিহিংসা ভুলে সাংস্কৃতিক ঐতিহ্য পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো অস্ট্রেলিয়া

রাজধানীতে মাছের বাজার চড়া, স্বস্তি মিলছে সবজিতে

স্বামীর কথায় বিস্মিত সামান্থা

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান উচ্চপর্যায়ের বৈঠক স্থগিত

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১০

ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত

১১

বিজিবির অভিযানে হবিগঞ্জের মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

১২