জকসু নির্বাচনের পরিবর্তিত তারিখ ৬ জানুয়ারি

ছবি : সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেটের সদস্য অধ্যাপক বিল্লাল হোসাইন।

তিনি বলেন, জকসু নির্বাচন আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা দুপুরে সিন্ডিকেট সভায় ৬ জানুয়ারি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। 

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে জকসু স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। এতে ক্ষোভ দেখা দেয় শিক্ষার্থীদের মাঝে। 

এ সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন। পরবর্তীতে দুপুর ২টার দিকে পুনরায় সিন্ডিকেট মিটিং ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম প্রদর্শনীতে ‘ফেরিওয়ালা’, ১১ সেপ্টেম্বর মঞ্চে অবয়ব

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ : আইনমন্ত্রী

হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে

ফেনীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীসহ গ্রেপ্তার ১৮

আজকের নামাজের সময়সূচি

চেক ডিজঅনার মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

১০

ফের কমল স্বর্ণের দাম, ভরি কত?

১১

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে আমিন বিমানের টিকিটের ছবি পাঠিয়েছিলেন স্বজনদের

১২