জবিতে পান্তা ইলিশের আয়োজন বাঁধন জবি ইউনিটের 

বাধঁন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পান্তা-ইলিশের আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষ্যে তারা প্রায় ১৫০ জনের জন্য এ আয়োজন করা হয়।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে গত সোমবার (১৪ এপ্রিল) বাধঁন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট তাদের কর্মী, শুভাকাঙ্খীদের নিয়ে এ আয়োজন করেন। 

বাধঁন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ তাসনিমুল হাসান নিশাদ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বাঁধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিট নববর্ষ উপলক্ষ্যে পান্তা-ইলিশের আয়োজন করতো। এই ধারা ব্যাহত হয় ২০২০ সালে কোভিড-১৯-এর পর থেকে। ২০১৯ এর পর ৬ বছর এই আয়োজন বন্ধ ছিলো। এরপর আমরা সংগঠনের বর্তমান দায়িত্বশীলরা বাঁধনের এই ঐতিহ্য ফেরানোর উদ্যোগ নেই। এ ব‍্যাপারে আমাদের এলামনাই ও উপদেষ্টাবৃন্দের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসে আমরা এবার নতুন করে পান্তা ইলিশের উদ্যোগ গ্রহণ করি।

উক্ত আয়োজনে সার্বিক ব‍্যবস্থাপনায় সাধারণ সম্পাদক মোঃ তাসনিমুল হাসান নিশাদ-সহ বর্তমান সভাপতি উম্মে মাবুদা, উপদেষ্টামন্ডলীর সদস্য রবিউল ইসলাম, মেহেদী হাসান, সাবেক সভাপতি মামুন ভূঁইয়া এবং সাবেক কার্যনির্বাহী পরিষদের দায়িত্বশীল জাহিদ ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী

হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার

১০

উন্নয়নশীল দেশে উত্তরণে ওষুধের দাম নিয়ে উদ্বেগ, ভরসা দেখাচ্ছে তরুণদের গবেষণা

১১

যথাযথ তথ্য-উপাত্ত ছাড়া কোনো বিষয় সংবাদ নয়, সেটি মতামত: তথ্যমন্ত্রী

১২