আপনার বন্ধু হতে পারাটা সম্মানের: শি-কে ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বিশ্ব রাজনীতিতে এক নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। বেইজিংয়ে আয়োজিত এই বিশেষ বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি সংলাপে বসেছেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুরু হওয়া এই বৈঠকে ট্রাম্প শি জিনপিংকে ‘মহান নেতা’ এবং নিজের ‘ব্যক্তিগত বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন।

ধারণা করা হচ্ছে, বৈঠকটিতে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য মতে, বৈঠকের শুরুতে বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য দেন।

এ সময় ট্রাম্প বলেন, ‘আজ শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারা আমার জন্য একটি সম্মানজনক বিষয়। আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে, যখনই কোনো জটিলতা দেখা দিয়েছে আমরা তা সমাধান করেছি। আমি আপনাকে ফোন করতাম এবং আপনিও আমাকে ফোন করতেন।’

তিনি আরও বলেন, ‘মানুষ জানে না যে, আমাদের যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা খুব দ্রুত তার সমাধান করেছি। আমি সবার কাছেই বলি যে, আপনি একজন মহান নেতা।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনাকে সম্মান জানাতে আজ এখানে শুধুমাত্র শীর্ষস্থানীয় ব্যক্তিরাই উপস্থিত হয়েছেন।

ট্রাম্প বলেন, কেউ কেউ একে ইতিহাসের সর্ববৃহৎ সম্মেলন হিসেবে অভিহিত করেছেন এবং তিনি তাদের মধ্যকার আলোচনার ব্যাপারে অত্যন্ত আশাবাদী।

চীনা প্রেসিডেন্টকে বন্ধু বলে তিনি আরও বলেন, আপনার সঙ্গে থাকা এবং আপনার বন্ধু হতে পারাটা আমার জন্য সম্মানের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হতে যাচ্ছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ওবায়দুল কাদেরসহ সাত জনের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষের দিকে রাষ্ট্রপতি নির্বাচন: কীভাবে হবে ভোট

ব্রিজের রেলিং ভেঙে ভোজ্য তেলবাহী ট্রাক খাদে, চালক নিহত

রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন

সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

১০

বেবি শার্কের সেই ছোট্ট ছেলেটি এবার গাইবেন নিজের গান

১১

আত্মহত্যা করেছেন কনটেন্ট ক্রিয়েটর মিনা চান

১২