গাজায় ইসরায়েলের হামলা মাত্র শুরু: নেতানিয়াহু

ছবি সংগৃহিত।

যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় ফের বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলের বর্বর হামলা। এতে গেছে চার শতাধিক ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি। এছাড়া হামলায় ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন। 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন গাজায় হামলা মাত্র শুরু হয়েছে, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এটি আরও তীব্র হবে। 

বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। 

মঙ্গলবার (১৮ মার্চ) ভোররাতে আকস্মিক বিমান হামলায় এক রাতেই নিহত হয়েছেন অন্তত ৪০৪ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন ৫৬২ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, এই সামরিক অভিযান কেবল "শুরু মাত্র" এবং ভবিষ্যতের যেকোনো আলোচনা হবে "তীব্র আক্রমণের মধ্যে"। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটিই সবচেয়ে বড় বিমান হামলা।

হামলার পর ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, আমরা যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলাম, যদিও বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পাইনি। আমরা দোহায় প্রতিনিধিদল পাঠিয়েছিলাম এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছি, কিন্তু হামাস সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এদিকে, হামাস জানায়, তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে এবং বন্দি বিনিময়ের দ্বিতীয় ধাপে আলোচনা পুনরায় শুরুর অংশ হিসেবে একজন ইসরায়েলি-আমেরিকান সৈন্যের মুক্তি এবং চার দ্বৈত নাগরিকের মৃতদেহ ফেরত দিতে সম্মত হয়েছে। কিন্তু নেতানিয়াহু পাল্টা বলেন, আমি হামাসকে সতর্ক করেছিলাম, যদি তারা আমাদের বন্দিদের মুক্তি না দেয়, তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব – এবং আমরা তা করেছি।

এদিকে নির্মম হামলার প্রতিবাদে দেশে দেশে উঠেছে প্রতিবাদের ঝড়। খোদ ইসরায়েলে হাজার হাজার মানুষ নেমেছেন রাজপথে। রাজধানী তেল আবিবের হাবিমা স্কয়ারে সরকারবিরোধী শ্লোগান দেন তারা। এছাড়া দেশটির সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে মিছিল করেন বিক্ষোভকারীরা। 

ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও হয়েছে প্রতিবাদ। টাইম স্কয়ারে ফিলিস্তিনিদের সমর্থনা শ্লোগান দেন কয়েকশ মানুষ। গাজার মানুষের সাথে সংহতি জানিয়ে জর্ডানের আম্মানে রাস্তায় নেমে আসেন অনেকেই। এছাড়া ফ্রান্সের রাজধানী প্যারিসেও গাজায় বর্বর হামলার নিন্দা জানিয়ে হয়েছে বিক্ষোভ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২