ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জোবায়দুর রহমানের পদত্যাগ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন। রোববার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ২৩ জুলাই ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

ড. জোবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বিশ্বের বিভিন্ন দেশে উচ্চপদস্থ একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক ছিলেন এবং ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্বব্যাংকের একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে জোবায়দুর রহমান আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় আর্থিক ব্যবস্থা জোরদারে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন তিনি।

জোবায়দুর রহমান জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (জেডইউএমএস)-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১

হেডলাইন- মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

২

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

৩

অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ, সুইস নাগরিকের তথ্য চাইল ইউএই

৪

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

৫

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

৬

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৭

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৮

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৯

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

১১

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

১২