দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

ছবি: সংগৃহীত

একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলা এবং দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তারা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাসাবাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে, যাতে ডেঙ্গু বাসা বাঁধতে না পারে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসাবাড়ির আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে ডেঙ্গু পরীক্ষার জন্য আগে টাকা নেয়া হলেও বর্তমানে তা বিনামূল্যে করে দেয়া হয়েছে বলে জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম

১

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে

২

অগ্নিকাণ্ডে পুড়ল ঐতিহ্যবাহী ‘ঝলমল’ সিনেমা হল

৩

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, যুক্ত হচ্ছে আরও ৩৫ লাখ

৪

ইনু-দীপু মনিসহ গ্রেপ্তার আসামিরা ট্রাইব্যুনালে

৫

তিতাসের জরুরি বার্তা, গ্যাস থাকবে না যেসব এলাকায়

৬

সেন্সর বোর্ডে যাওয়ার আগেই সালমানের ‘মাতৃভূমি’তে বড় পরিবর্তন

৭

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র, ব্যয় ২,৪৯৮ কোটি টাকা

৮

সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম ও তার ছেলে চিত্রনায়ক শান্তর মরদেহ উত্তোলন

৯

ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা বাড়ানোর নির্দেশ

১০

ঢাকার বস্তিতে যক্ষ্মা শনাক্তে জাপানের ১.৪৫ লাখ ডলারের সহায়তা

১১

মেসির শেষ নাচে মাতল আর্জেন্টিনা, বেনিনকে হারিয়ে স্মরণীয় ইতি

১২