যুদ্ধ বন্ধে তিন শর্ত ইরানের

চলমান সংঘাত বন্ধ করতে তিনটি শর্ত ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এসব শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধের অবসান সম্ভব।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলেছেন, বর্তমান সংঘাত নিরসনে ইরান তিনটি শর্তের ওপর অটল। শর্তগুলো হলো : 

১. তেহরানের বৈধ ও সার্বভৌম অধিকারের আনুষ্ঠানিক স্বীকৃতি।

২. যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান।

৩. ভবিষ্যতে এ ধরনের আগ্রাসন হবে না— এমন দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই যুদ্ধের একমাত্র সমাপ্তির পথ হলো ইরানের বৈধ অধিকার স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা।

পেজেশকিয়ান জানান, তিনি ইতোমধ্যে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক শান্তির পক্ষে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের সাথে কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের সমঝোতা স্বারক সই

রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই : ডা. জাহেদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূলের বিকল্প উপায় নেই: মির্জা ফখরুল

আমি নির্দোষ হয়েও অপরাধী’ আদালতে হাজিরা দিতে এসে বললেন আইভী

অভিনেত্রীকে হত্যাচেষ্টার মামলায় জামিন পেলেন আশিয়ান গ্রুপের নজরুল

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতারা

টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক

১০

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১১

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

১২