ইসরায়েলের পারমাণবিক স্থাপনার শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত ।

ইসরায়েলের পারমাণবিক স্থাপনা থাকা ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় শহরটির একটি তিনতলা ভবন ধসে পড়েছে। হামলায় শহরের অন্তত ৩৯ জন আহত হয়েছে খবর পাওয়া গেছে।

শনিবার হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সংবাদমাধ্যমগুলো। ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্তটি দেখা গেছে। এতে দেখা যায়, আকাশ থেকে একটি বিশাল গোলা তীব্র গতিতে নিচে নেমে আসছে। এরপর একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় অন্তত ৪৭ জন আহত হয়েছেন।

এমডিএ জানায়, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা বিভাগ তাদের প্রাথমিক চিকিৎসাও দেয়। আহত ব্যক্তিদের বেশির ভাগই বোমার স্প্লিন্টারের আঘাতে জখম হয়েছেন। এর মধ্যে ১০ বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

ডিমোনা শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ইসরায়েলের নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্র অবস্থিত। ধারণা করা হয়, ডিমোনার বাইরের এই স্থাপনাটিতে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবরের বিষয়ে তারা অবগত আছে। সংস্থাটি আরও জানায়, নেগেভ পারমাণবিক গবেষণা কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির ইঙ্গিত পাওয়া যায়নি।

এক বিবৃতিতে আইএইএ বলেছে, হামলাকবলিত এলাকায় অস্বাভাবিক কোনো তেজস্ক্রিয় বিকিরণ ধরা পড়েনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপ্রতীমের সঙ্গে সিসিটিভির সেই কিশোর পুলিশ হেফাজতে

হাম ও উপসর্গে আরো ৫ জনের মৃত্যু

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বিএনপি: শফিকুর রহমান

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

১০

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

১১

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

১২