রায়গঞ্জে খাস পুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদিবাসীদের মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জে খাস পুকুর রক্ষা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসীরা। 

সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অর্জুনগড় মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র  মাহাতোর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা শেখ মোহাম্মদ মোস্তফা নুরুল আমীন, আদিবাসী নেতা মহন চন্দ্র রাই সহ আরো অনেকে।

 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসীদের ৯৬ বিঘা সরকারী খাস পুকুর অবৈধ ভাবে ভূমি দস্যু আবুল আনছারি ও জামিল আনছারী জোরপূর্বক ভোগ দখল করে আসছে। আমরা চাই আদিবাসী গ্রামে অবস্থিত সরকারি খাস পুকুর উক্ত গ্রামের আদিবাসীদের লিজ প্রদান করতে হবে।

আদিবাসীদের উপর করা মিথ্যা ও হয়রানী মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এর চেয়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের বিষয়ে উচ্চপর্যায়ের সভা

সীমান্তে বিজিবি’র সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলাদেশে পুষ্টি উন্নয়নে যৌথ উদ্যোগ নেসলে ও বিসিএসআইআরের, উন্মোচন ‘পুষ্টিগ্রো+’

ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দম্ভের চেয়ে কাণ্ডজ্ঞান থাকা বেশি দরকার, শেষ পর্যন্ত বুঝল মোদি সরকার

আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা, চলবে রুটিন অনুযায়ী

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

১০

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১১

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১২