সীমান্তে স্বর্নের বারসহ ভারতীয় নাগরিক আটক

ছবি : সংগৃহীত।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ আভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ২ কোটি১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা মূল্যের ১০টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার করেছে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় ভারতীয় নাগরিকসহ ২ জনকে আটক করেছে বিজিবি। 

আটক ব্যক্তিরা হলো মেহেরপুর জেলার সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মরহুম আওলাদ হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫) এবং ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার সাহাপুর গ্রামের মিরাজুল শেখের ছেলে মিজান রহমান শেখ (২৪)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, রবিবার তিনি গোয়েন্দা তথ্য পেয়ে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীন মেহেরপুর জেলার সদর উপজেলার বাজিতপুর সীমান্ত এলাকায় তারই তত্ত্বাবধায়নে বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার নম্বর ১১৭/৬-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে অবস্থান নেয়।

এরপর আনুমানিক বিকাল ৪টার দিকে বিজিবির দলটি ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে ভারত সীমান্তের দিকে যেতে দেখতে পায়। ওই ব্যক্তিদের থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

এ সময় বিজিবি টহল দল ধাওয়া করে ওই ২ জনকে আটক করে। পরবর্তীতে তাদের তল্লাশীকরা হলে ঘাসের বস্তার ভেতর লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকরা প্যাকেট হতে ১০ টি অবৈধ স্বর্ণের বার জব্দ করা হয়। ১০ টি স্বর্ণের বার ডিজিটাল স্কেলে ওজন করা হলে সর্বমোট ১ কেজি ১৬৬ গ্রাম ওজন পাওয়া যায়। জব্দকরা স্বর্ণের আনুমানিক তালিকা  মূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা।  

এ ঘটনায়  হাবিলদার শাজাহান সিরাজ বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে আটক দু'ব্যক্তিকে থানায় হস্তান্তর  করেছে।  উদ্ধার করা স্বর্ণের বার মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২