জাতীয়‍ নির্বাচনের আগে গণভোট না হলে এটা মূল‍্যহীন: জামায়াত আমির

ছবি : সংগৃহীত।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন মূল্যহীন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

জামায়াত আমির বলেন, “বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো কার্যকারিতা থাকবে না।”

তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই চলবে এবং এই লড়াইয়ে জামায়াত জনগণের পাশে থাকবে।

এ সময় প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান জামায়াত আমির।

এগুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যেকোনও অপরাধের বিরুদ্ধে। এটা কে করলো, সেনাবাহিনীর লোকেরা করলো, নাকি অন্য কেউ, সেটা ম্যাটার করে না। আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী। এই কথাগুলো যত জায়গায় বলার দরকার আমরা বলেছি।

ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতিতে এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে শেষ করেই তিনি লন্ডন থেকে লুটন শহরের উদ্দেশে যাত্রা করেন। সেখানে জুমার নামাজ শেষে একটি সমাবেশে যোগদান করবেন। এরপর বার্মিংহ্যাম ও লেস্টার শহরে আরও দুটো সমাবেশে অংশগ্রহণ করা কথা রয়েছে।

শনিবার সকালে তিনি হিথ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশগামী ফ্লাইট ধরবেন বলে জানা গেছে। 

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে জামায়াতে ইসলামির মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, দলটির প্রতিনিধি ও সেভ বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামসহ সংগঠনের অপর নেতারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২