নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

ছবি : সংগৃহীত।

নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারা যদি শহিদ ওসমান হাদির হত্যার বিচার না করে তাহলে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের হামলা নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন থেকে তিনি এ হুঁশিয়ারি দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনও ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার এই ব্যাপারে সুষ্ঠু কোনও পদক্ষেপ না নেয়। 

আমরা শুধু বলি ব্যাপারটা এমন ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব’ বলছি। তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব।

তিনি বলেন, শহিদ উসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত জাতিসংঘের অধীনে নিশ্চিত করার দাবিতে যমুনা এলাকার সামনে অবস্থান কর্মসূচি ঘিরে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের দাবি, এতে তাদের বহু নেতাকর্মী আহত হয়েছেন।

জাবের বলেন, তারা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার কাছে জাতিসংঘে চিঠি পাঠানোর আহ্বান জানাতে সেখানে অবস্থান করছিলেন। তাদের অভিযোগ, কয়েকজন প্রতিনিধিকে ভেতরে পাঠানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং একপর্যায়ে ধস্তাধস্তি ও হামলার ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, কয়েকজন নারীসহ আন্দোলনকারীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। কয়েকজনের মাথা, মুখ ও হাতে গুরুতর আঘাতের কথাও জানান তিনি। 

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, তারা শুধু শহিদ উসমান হাদির হত্যার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চান, যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারকে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর আহ্বান জানানো হয়।

আব্দুল্লাহ আল জাবের বলেন, দায়িত্ব পালনকারী অনেক পুলিশ সদস্যের পোশাকে নামফলক ছিল না এবং মুখে মাস্ক ও হেলমেট পরা ছিল, যা তাদের সন্দেহের জন্ম দিয়েছে।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। তবে যারা হামলার সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, সরকার আগে মৌখিকভাবে জাতিসংঘের অধীনে তদন্তে সম্মত হওয়ার আশ্বাস দিলেও কোনও সময়সীমা দেয়নি। এখন তারা ৮ তারিখের মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)-এর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর কথা বলেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশফেরত মেধাবীদের দেশ গঠনে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

একযোগে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীকে পাওনা দেবে সরকার

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তির দাবি

"ভারত মা পাকিস্তান মাসি"- আলোচনায় সানি দেওলের বক্তব্য

দিনের ব্যবধানে কমল স্বর্ণের গহনার দাম

প্রতিভা ধরে রাখতে বিশেষ কৌশল বিসিবির

আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল, চমকও থাকতে পারে

বগুড়ায় বাসচাপায় নিহত বেড়ে ৭

মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

১০

শেখ হাসিনাকে এই সুযোগ কেন দিলো, ভারত সরকারের ভূমিকায় প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের সেনার ওপর হুতির ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৫৮

১২