ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে সবাই লাভবান হবে-রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে দেশের সবাই লাভবান হবে। শুক্রবার বিকেলে উল্লাপাড়ায় কম্বল বিতরণকালে এ কথা বলেন তিনি।

এদিন উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে উপজেলার ৩ হাজার অসহায় দুস্থ ছিন্নমুলদের হাতে কম্বল তুলে দেন তিনি। শীতার্তরা কম্বল পেয়ে উচ্ছ¦াস প্রকাশ করেন।   

কম্বল বিতরণকালে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের দুর্যোগ মোকাবেলায় সবসময়ই ভুমিকা রাখে। জামায়াত ইসলামের নেতাকর্মীরা বিপদে মানুষের পাশে দাড়ায়।  শীত মোকাবেলায় আমরা মানুষের পাশে দাড়িয়েছি। সমাজের অসহায় দুস্থ এবং ছিন্নমুল মানুষ কেউই যেন শীতে কষ্ট না পায় আমরা সেদিকে লক্ষ রাখছি। এই বাংলায় সকলের সুখে শান্তিতে বসবাস করা অধিকার আমরা কায়েম করবো। শীতবস্ত্র বিতরণ ছাড়াও আমরা শিক্ষা, চিকিৎসা বাসস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন ভাবে মানুষের পাশে দাড়িয়েছি। এমনকি স্বৈরাচার সরকারের সময় আমি যখন কারাগারে আটক থাকা অবস্থাতেও আমি উপজেলা জামায়াতের নেতাকর্মীদের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করেছি। দেশে ইসলামী সমাজ কায়েম হলে দল-মত ধর্ম  নির্বিশেষে সবাই লাভবান হবে ইনশাআল্লাহ। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের  সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, সাবেক উপজেলা জামায়াতের  সেক্রেটারি আলাউদ্দিন আল আজান, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল কাদের প্রমূখ।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২